Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে বাস ও অটোরিকশা সং ঘ র্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে বাস ও অটোরিকশা সং ঘ র্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা অটোরিকশা যাত্রী ছিলেন।

নিহতরা হলেন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৩নং রোডের মৃত হযরত আলীর ছেলে বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)।

Manual1 Ad Code

দুর্ঘটনায় অটোরিকশা চালক মিজানুর রহমান (২৫) আহত হয়েছেন। তিনি একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস (সিলেট -ব ১১-০৬৫৫) এর সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার (সিলেট -থ -১২-৯৫৮০) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দূর্ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে প্রথম জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

পরে বাদশা মিয়া ও মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে বাদশা মিয়া মারা যান।

Manual7 Ad Code

আহত সিএনজি অটোরিকশা চালক মিজানুর রহমান এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দূর্ঘটনার পর দুটি যানই তামাবিল হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Manual8 Ad Code

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ হাসপাতালে ছুটে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন