Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু

admin

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার প্রতিবাদে হরতাল পালন করছে বিএনপি। রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়। চলবে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

Manual3 Ad Code

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই হরতাল কর্মসূচি পালন করছে। অপরদিকে জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে।

Manual2 Ad Code

এর আগে গত ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছিল বিএনপি। এরপর থেকে বিরতি দিয়ে অবরোধ করে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় পঞ্চম দফায় গত বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন করে তারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হরতাল সফল করার জন্য নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তিসহ চলমান আন্দোলনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তপসিলের প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন