Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনে নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদ

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ০৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ | ০৫:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-৬ আসনে নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। রবিবার রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ এই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। তিনি সিলেটের রাজনীতিতে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

Manual6 Ad Code

নাহিদের রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ষাটের দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে। তিনি ১৯৯১ সালে সিপিবি’র সাধারণ সম্পাদক হয়েছিলেন এবং ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগে যোগদানের আগ পর্যন্ত তিনি বাম রাজনীতিতে জড়িত ছিলেন।

Manual7 Ad Code

শেয়ার করুন