Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক, গাড়ি উদ্ধার

admin

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক, গাড়ি উদ্ধার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জ থেকে মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক ও চোরাই গাড়ি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৭ এর একটি টিম।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ এলাকার ক্লাব টানিং পয়েন্ট থেকে এ চোরকে আটক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

আটক মো. জামিল উদ্দিন (২৪) গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ফুল সাইন্দ গ্রামের মুন্সি বুরহান উদ্দিনের ছেলে।

এপিবিএন-৭ এর মিডিয়া সেল জানায়- নিজস্ব সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে লক্ষণাবন্দ সাকিনস্থ ক্লাব টানিং পয়েন্টে অভিযান চালিয়ে জামিল উদ্দিনকে একটি চোরাই মোটরসাইকেলসহ (YAMAHA R15) আটক করা হয়। এসময় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোনও তার কাছ থেকে জব্দ করে এপিবিএন।

Manual4 Ad Code

জিজ্ঞাসাবাদে জামিল উদ্দিন জানায়, সে দীর্ঘদিন থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

Manual6 Ad Code

আটকের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন