Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে রিজভীর নেতৃত্বে মহিলা দলের পিকেটিং

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
রাজধানীতে রিজভীর নেতৃত্বে মহিলা দলের পিকেটিং

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে অবরোধের সফলে রাজধানীর উত্তরায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

Manual5 Ad Code

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৭টায় উত্তরায় ৪ নং সেক্টর পার্কের উত্তর দিক থেকে শুরু হয়ে ঢাকা গাজীপুর প্রধান সড়কে এসে মিছিল শেষ হয়।

Manual2 Ad Code

এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্য সচিব অ্যাডভোকেট রুনা, মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা, পারভিন, নাজমা শিকদার, তামান্না, তহমিনাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার তাকে রেখে অন্যদের মনোনয়ন বাতিল করছে। জাতির সঙ্গে এ রকম প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন।

Manual2 Ad Code

তিনি বলেন, সাজানো একতরফা নির্বাচনের নামে দেশকে ধ্বংস করে দিচ্ছেন শেখ হাসিনা। দেশ ধ্বংস হয় হোক, সেদিকে শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই। আজকে দেশের উৎপাদনমুখী সকল সেক্টর চরম হুমকিতে পড়েছে। আমদানি-রপ্তানি প্রায় বন্ধ। লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা।

Manual2 Ad Code

রিজভী আরও বলেন, শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গরীব মানুষগুলো একবেলা পেট ভরে খেতে পারছে না। অনাহারে অর্ধাহারে দিনকাটাচ্ছে তারা। এ অভুক্ত জনগণের রোষানল থেকে আপনারা বাঁচতে পারবেন না।

শেয়ার করুন