Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনে নাশকতাকারীরা মানবতার শত্রু: রিজভী

admin

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩ | ০৩:১৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ | ০৩:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
গাজীপুরে ট্রেনে নাশকতাকারীরা মানবতার শত্রু: রিজভী

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের ভাওয়াল রেল স্টেশনে ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন যাত্রীর মৃত্যু ও কয়েকজন আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। আমি এ ঘটনায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বা যারা এ ধরণের অমানবিক ঘটনা ঘটিয়েছে, তারা মানবতার শত্রু।

Manual8 Ad Code

বুধবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

রিজভী বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

Manual7 Ad Code

বিএনপি নেতা আরও বলেন, দুই-একটি গণমাধ্যম ট্রেনের এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে, যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় ও জনগণ বিশ্বাস করে, সুপরিকল্পিতভাবে নাশকতা ঘটানো হয়েছে। এই ঘটনায় উদোর-পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতেই দু’একটি গণমাধ্যম বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যাক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি।

শেয়ার করুন