Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গত জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলা ভোট দেয়া হয়েছে বলে জনগণ মনে করে: শমসের মুবিন চৌধুরী

admin

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩ | ০৩:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ | ০৩:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
গত জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলা ভোট দেয়া হয়েছে বলে জনগণ মনে করে: শমসের মুবিন চৌধুরী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
তৃণমুল বিএনপির চেয়ারম্যান ও সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য প্রার্থী শমসের মুবিন চৌধুরী বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলা ভোট দেয়া হয়েছে বলে জনগণ মনে করে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারও ইভিএমে ভোট হলে রাতে ভোট দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, ২০১৪সালের নির্বাচনও ছিল ত্রæটিপূর্ণ। বিনা প্রতিদ্বন্ধিতায় বিপুল সংখ্যক প্রার্থী জয়লাভ করেন। আসন্ন নির্বাচন সুষ্টু হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রæতি দেয়ায় তৃণমুল বিএনপি প্রতিদ্বন্ধিতা করছে। এখনো পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভ‚মিকা পালন করছে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

বুধবার দুপুরে বিয়ানীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শমসের মুবিন চৌধুরী বলেন, সরকারের উন্নয়নের ছোঁয়া দেশের সব জায়গায় লাগেনি। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলাও উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাটে হেঁটেচলাও দুষ্কর। তবে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। যা কখনো শেষ হয়না বলেও মন্তব্য করেন তিনি।

Manual4 Ad Code

শমসের মুবিন চৌধুরী আরো বলেন, গণতন্ত্রে নির্বাচন বর্জন করার কোন সুযোগ নেই। বিএনপি নির্বাচন বর্জন করে ভূল করছে। গণতন্ত্র একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া। এখানে ভ‚লত্রæটি থাকলেও সবার সহযোগিতায় তা এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বিপক্ষে রাজস্বাক্ষি না হওয়ায় তাঁকে মৃত্যুদন্ড দেয়ার হুমকি দেয়া হয়েছিল। এরপরও তিনি মিথ্যার কাছে পরাজিত হননি। দেশে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অগ্রযাত্রায় সামিল হওয়া প্রয়োজন। প্রতীক দেখে নয় ব্যক্তি দেখে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান তিনি।

 

Manual6 Ad Code

ভোটে অংশ নেয়া সব দল বিরোধী দল হতে চায় তাহলে আওয়ামীলীগকে কী বিজয়ী ধরে নেয়া হচ্ছে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামীলীগ একটি বড় দল। অন্যরা ভোটের রাজনীতিতে তাদের সাথে পেরে ওঠতে পারবেনা বলে উত্তর দেন শমসের মুবিন।

শেয়ার করুন