Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের জামিন শুনানি রোববার

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০১:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০১:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
মির্জা ফখরুলের জামিন শুনানি রোববার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে রুলের শুনানি রোববার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

নির্বাচনের আগে দ্রুত জামিন শুনানি করতে সকালে আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। পরে শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

Manual2 Ad Code

গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

Manual4 Ad Code

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

২৮ অক্টোবর রাতে গ্রেপ্তারের পর ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন