Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

admin

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ | ০৭:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ | ০৭:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
কাল নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে আগামীকাল বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

আজ একদিনের সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষ হয়েছে। নতুন কর্মসূচির অপেক্ষায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা নেতাকর্মীরা।

Manual2 Ad Code

মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, পরবর্তী কর্মসূচি বুধবার ঘোষণা করা হবে।

Manual3 Ad Code

রিজভী বলেন, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।

Manual6 Ad Code

গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর ডাকা দফায় অবরোধ-হরতাল চলছে।

Manual5 Ad Code

এ নিয়ে গত ৫০ দিনে তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ করেছে বিএনপি ও সমমনা দলগুলো।

শেয়ার করুন