Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় মাদক ব্যবসায়ীর ২ বছরের সশ্রম কারাদণ্ড

admin

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ১১:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ১১:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় মাদক ব্যবসায়ীর ২ বছরের সশ্রম কারাদণ্ড

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদক মামলায় সালেহ আহমদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন।

Manual7 Ad Code

মঙ্গলবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দণ্ডিত আসামি সালেহ আহমদ উপজেলার বড়ময়দান গ্রামের রব উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ১৫ মে রাতে বড়লেখা থানার এনআই জাহেদ আহমদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে মাদক ব্যবসায়ী সালেহ আহমদকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে এসআই জাহেদ আহমদ গ্রেফতার আসামি সালেহ আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।

Manual5 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী আইন কর্মকর্তা আইনজীবী গোপাল দত্ত জানান, রায় ঘোষিত হওয়ার পর দণ্ডিত মাদক ব্যবসায়ী সালেহ আহমদকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন