Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে জনগণ: ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩ | ০৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ | ০৩:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে জনগণ: ওবায়দুল কাদের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
আন্দোলনের মাঠ থেকে পলাতক দল আবার অসহযোগ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে। তার প্রমাণ হচ্ছে হাটবাজার সব খোলা।’

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

Manual2 Ad Code

গতকাল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সেসময় বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

অসহযোগে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় বিএনপি। পাশাপাশি আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানও জানায় দলটি।

শেয়ার করুন