Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ | ০৩:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ | ০৩:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual3 Ad Code

বৃহস্পতিবার গণভবনে ‘বিএনপির সন্ত্রাসী হামলায়’ আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে, তাদের শাস্তির বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাস-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেব?

Manual8 Ad Code

তিনি বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে মামলা দেওয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাস-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেব? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।

Manual7 Ad Code

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়?

Manual3 Ad Code

শেয়ার করুন