Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ জানুয়ারির নির্বাচন ভোটারদের নির্বাচন নয়: খন্দকার মুক্তাদির

admin

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪ | ০৬:২৪ অপরাহ্ণ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ | ০৬:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
৭ জানুয়ারির নির্বাচন ভোটারদের নির্বাচন নয়: খন্দকার মুক্তাদির

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নতুন বছরে চ্যালেঞ্জ নিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা বিদেশে টাকা পাচার করেছেন। জনগণের সম্পদ লুট করেছেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচন জনগণের বা ভোটারদের নির্বাচন নয় বলে মন্তব্য করেন তিনি।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্টাবার্ষিকীর র‌্যালি শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

সোমবার বিকেল ৩টায় নগরীর শাহী ঈদগাহ এলাকায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ র‌্যালি বের করে।

Manual1 Ad Code

এসময় খন্দকার মুক্তাদির আরো বলেন, নির্বাচনের নামে দেশে যে নাটক হচ্ছে তা অতিথের সকল নাটকেকেও হার মানিয়েছে। মানুষ এখন নাটক কিংবা সিনেমা না দেখে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের তামাশা দেখে বিনোদন পাচ্ছে। ৭ জানুয়ারি কোন ‘ইলেকশন নয় উল্লেখ করে সিলেকশনের’ সংসদ হবে বলে মন্তব্য করেন তিনি।

Manual3 Ad Code

চলমান আন্দোলনে ছাত্রদলের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, নতুন বছরে ছাত্রদলকে সাথে নিয়ে আমরা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব। আর ছাত্রদলের নেতাকর্মীদের অতিথের চেয়ে আরো বলিষ্ট ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় এসময় এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আহমদ, ১৫ নং বিএনপির সভাপতি শোয়েব আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৯ সালের এই দিনে দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন।

শেয়ার করুন