Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে অভিনন্দনে হিংসায় জ্বলছে বিএনপি: ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪ | ০৩:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ | ০৩:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
সরকারকে অভিনন্দনে হিংসায় জ্বলছে বিএনপি: ওবায়দুল কাদের

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারকে অভিনন্দনে বিএনপি হিংসায় জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual2 Ad Code

রোববার (২১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কারও স্বীকৃতির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছি বিষয়টা মোটেও এমন না। সরকারকে একের পর এক অভিনন্দন বার্তায় হিংসার আগুনে জ্বলছে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের মহাসচিব ও কমনওয়েলথের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নতুন সরকারকে অভিনন্দন জানাবে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটা নতুন কিছু না।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিষয়ে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্ব জুড়ে দ্রব্যমূল্য পরিস্থিতি জটিল অবস্থায় আছে। যুদ্ধ বাড়ছে, পণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’

Manual4 Ad Code

‘বিএনপির আন্দোলনের কথা শুনলে এখন ঘোড়াও হাসে’
বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করা হলে ওবায়দুল কাদের মন্তব্য করেন, ‘বিএনপির আন্দোলনের কথা শুনলে এখন ঘোড়াও হাসে।’

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ‘বিএনপি একবার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন অংশগ্রহণ করে, আবার নির্বাচন বানচালের চেষ্টা করে। প্রকৃত অর্থে বিএনপি তথাকথিত আন্দোলনের বারবার ডাক দিয়ে ব্যর্থ হয়ে রাজনৈতিক আন্দোলনকে হাসি-তামাশার পরিণত করেছে।’

Manual8 Ad Code

বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি করলে আমরা বাধা দেবো না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার সবার আছে। এটা গণতান্ত্রিক রীতিনীতির বাইরে নয়। কিন্তু আন্দোলন নামে সংঘাত, কর্মসূচির নামে তারা যদি সহিংসতার আশ্রয় নেয়, সেই অবস্থায় আইনপ্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে। রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা করবো।’

শেয়ার করুন