Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন সিলেটের মৌমি

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ০৫:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন সিলেটের মৌমি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দৃষ্টিশক্তি না থাকলেও মনের জোর আর অদম্য অধ্যবসায়কে সম্বল করে তাহমিনা আক্তার মৌমি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন।

Manual7 Ad Code

সিলেট সরকারি মদন মোহন কলেজের এই মেধাবী ছাত্রী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদের মেয়ে। বর্তমানে তিনি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা ‘গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’ (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী হিসেবে থেকে নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।

Manual5 Ad Code

দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে পড়াশোনার পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে মৌমিকে। তবে কোনো প্রতিবন্ধকতাই তার ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি।

Manual5 Ad Code

মৌমির এই অর্জনে জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান সন্তুষ্টি প্রকাশ করে জানান, মৌমি প্রথম শ্রেণি থেকেই তাদের আবাসিক শিক্ষার্থী। তার এই ধারাবাহিক সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শারীরিক সীমাবদ্ধতা যে মেধার বিকাশ ও অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, মৌমি তা আবারও প্রমাণ করেছেন। অদম্য এই তরুণী শুধু নিজের ও পরিবারের মুখ উজ্জ্বল করেননি, বরং সমাজের সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

শেয়ার করুন