Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযানে গিয়ে অবরুদ্ধ বিজিবি, উদ্ধার করলো পুলিশ

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
অভিযানে গিয়ে অবরুদ্ধ বিজিবি, উদ্ধার করলো পুলিশ

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় এক চোরাকারবারির বাড়িতে অভিযানে গিয়ে তিন বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিজিবির তিন সদস্যকে উদ্ধার করে।

Manual5 Ad Code

বিজিবির সদস্যরা হলেন মুড়ইছড়া ক্যাম্পের হাবিলদার কাজী জালাল উদ্দিন, নায়েক আমিরুল হাসান ও সিপাহি সাব্বির আহমদ।

স্থানীয়, বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গাজীপুর এলাকার চোরাকারবারি মোজাম্মিলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান উদ্ধারে অভিযানে যায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মুড়ইছড়া ক্যাম্পের একটি দল। দুপুর ১২টার দিকে বিজিবির সদস্যরা মোজাম্মিলের বাড়িতে গেলে মোজাম্মিল বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময় পালাতে গিয়ে তিনি একটি খালে পড়ে গিয়ে গুরুতর আহন হন। এ ছাড়া বিজিবির সদস্যরা তার কাছে চাঁদাও দাবি করেন বলে অভিযোগ এলাকাবাসীর। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বিজিবির ওই তিন সদস্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

Manual1 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী ও জয়চণ্ডী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ আহমদ জানান, বিজিবির সদস্যরা কিছুদিন পরপর মোজাম্মিলের বাড়িতে এসে অভিযানের নামে তাকে হয়রানি করেন। বুধবার দুপুরে অভিযানের নামে মোজাম্মিলের বাড়িতে এসে চাঁদা দাবি করলে তিনি বিজিবিকে টাকা দিতে না পারায় তার পায়ে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তার শোর চিৎকারে স্থানীয় জনতা একত্রিত হয়ে বিজিবির সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, স্থানীয় জনতা খবর দেয়ার পর ঘটনাস্থলে যাই। পরে পরিস্থিতি থমথমে থাকায় পুলিশকে খবর দেওয়া হয়।

Manual5 Ad Code

চাঁদার বিষয়টি অস্বীকার করে বিজিবির মুড়ইছড়া ক্যাম্পের হাবিলদার কাজী জালাল উদ্দিন জানান, মোজাম্মিলের বাড়িতে ভারতীয় অবৈধ বিড়ি রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করতে যাই। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোজাম্মিল তার ঘরের পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে একটি খালে পড়ে পায়ে ব্যথা পান। এ সময় কোনোকিছু বুঝে উঠার আগেই স্থানীয় জনতা একত্রিত হয়ে আমাদের অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ বিজিবির সদস্যদের উদ্ধার করে।

শেয়ার করুন