Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে আটক ১

admin

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৪:৩১ অপরাহ্ণ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ০৪:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে আটক ১

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে সোহেল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের। রবিবার (২২ নভেম্বর) দপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার রাত আড়াইটার দিকে (শনিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ৯৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

সোহেল আহমদ (৩০) শাহপরান থানার বাহুবল এলাকার মৃত আব্দুর রাজ্জাক ও রানী বেগমের ছেলে।

Manual2 Ad Code

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের (নং ১৯/২১/১১/২৬) করে সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন।

Manual2 Ad Code

শেয়ার করুন