Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যুবলীগ নেতা যাদের হাতে গ্রেপ্তার

admin

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৬:১৯ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ০৬:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যুবলীগ নেতা যাদের হাতে গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মো. দুলাল আহমেদ (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার বড়নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ৬ নং ফতেপুর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে দুলাল আহমেদ । তিনি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

Manual5 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন