Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাট পর্যটকের হাতে আটক বিএসএফ, বিজিবির তৎপরতায় মুক্তি

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাট পর্যটকের হাতে আটক বিএসএফ, বিজিবির তৎপরতায় মুক্তি

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য জিতেন্দ্র নাথকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সীমান্তে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রেখে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত অতিক্রমের আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন বলে জানা যায়। পরে স্থানীয় লোকজন ও পর্যটকরা মিলে তাকে আটক করেন এবং বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে বিছনাকান্দি বিওপির বিজিবি সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে ক্যাম্পে যান। পরে প্রয়োজনীয় যোগাযোগ ও আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

Manual3 Ad Code

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন। আটকের পর সন্ধ্যা ৭টার দিকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়কের মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্য জিতেন্দ্র নাথকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

শেয়ার করুন