Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ০৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ | ০৫:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকশি এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মাথিউরা দুধবকশি গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে।
​বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ মাথিউরা দুধবকশি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
শেয়ার করুন