Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সড়কে আগুন দেওয়ার চেষ্টা, যুবলীগ নেতা আটক

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সড়কে আগুন দেওয়ার চেষ্টা, যুবলীগ নেতা আটক

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের মোগলাবাজারে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মো. জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পারাইরচক ট্রাকস্ট্যান্ড সড়কের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জিল্লুর রহমান সিলেট সিটি করপোরেশনের এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার ৩নং রোডের ১৭ নম্বর বাসার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল মতিন।

পুলিশ জানায়, তথাকথিত লকডাউন কর্মসূচির সমর্থনে নিষিদ্ধ সংগঠনের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে শ্রীরামপুর পারাইরচক ট্রাকস্ট্যান্ডের প্রায় ৩০০ গজ পূর্বে বাইপাস সড়কে অবস্থান নিয়েছিল।

Manual5 Ad Code

একপর্যায়ে পেট্রোল ঢেলে টায়ারে আগুন ধরিয়ে সড়কে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।

Manual1 Ad Code

এমন খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে যুবলীগ নেতা জিল্লুর রহমানকে আটক করে।

Manual2 Ad Code

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual3 Ad Code

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন