Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে সংঘর্ষে প্রাণ গেল শান্তিগঞ্জের ‘মোড়লের’

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
দিরাইয়ে সংঘর্ষে প্রাণ গেল শান্তিগঞ্জের ‘মোড়লের’

Manual8 Ad Code

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছাদিরপুর রাস্তার পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রবজুল হক মোড়ল মিয়া শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর রাস্তার পয়েন্ট এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে রবজুল হক মোড়ল মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত রবজুলকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual2 Ad Code

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত দাস তালুকদার বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত অবস্থায় পান।

শেয়ার করুন