Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১৫৭

admin

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০২:২৮ অপরাহ্ণ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ০২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১৫৭

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। আরও এক শিশুর মৃত্যুর ঘটনা ঘঠেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ২২৬। রবিবার (২২ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায়, রবিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সুয়াইবা আক্তার, বয়স মাত্র ২ মাস। সে সিলেট জেলার সদর থানা এলাকার বাসিন্দা সাদিক মিয়অর মেয়ে।

Manual7 Ad Code

সেসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২২৬। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

Manual7 Ad Code

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৯৮ জন। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।সিলেটের খবর

Manual7 Ad Code

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছেন ৪জন। তাদেরসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১৮২৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৯২১ জন।

এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৪ ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৩৯ জন।

Manual1 Ad Code

শেয়ার করুন