Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ পদে বাংলাদেশি কর্মী নিবে সৌদি আরব

admin

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
১৩ পদে বাংলাদেশি কর্মী নিবে সৌদি আরব

Manual3 Ad Code

নিউজ ডেস্ক :
সৌদি আরবে বিভিন্ন পেশায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে গুদামকর্মী, সুপারমার্কেটকর্মী, চালক, প্লাম্বার, রেস্তোরাঁকর্মীসহ মোট ১৩ ধরনের পদের কথা উল্লেখ করা হয়েছে।

Manual1 Ad Code

সৌদি আরবভিত্তিক অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন প্রকাশের ওয়েবসাইট এক্সপ্যাট্রিয়েটসে গত ১৬ নভেম্বর বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, শুধু বাংলাদেশি কর্মীদের জন্য এসব পদে নিয়োগ চলছে।

বিজ্ঞাপনে উল্লেখ করা পদগুলো হলো—গুদামকর্মী, ওষুধ প্যাকেজিংকর্মী, সুপারমার্কেট কর্মী, পেট্রল পাম্পকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, কফিশপ কর্মী, রেস্তোরাঁকর্মী, ইলেকট্রনিকসকর্মী, গাড়িচালক, প্লাম্বার, প্রিন্টার অপারেটর, অফিস সহকারী ও চা পরিবেশনকারী।

Manual2 Ad Code

তবে বিজ্ঞাপনে নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিস্তারিত পরিচয়, বেতন, কাজের শর্ত কিংবা আবেদনের শেষ সময় উল্লেখ করা হয়নি। ফলে আগ্রহীদের আবেদন বা যোগাযোগের আগে নিয়োগদাতা ও চাকরির শর্ত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

বিজ্ঞাপনদাতা চাকরির জন্য কোনো ধরনের ফি না দেওয়ার কথাও উল্লেখ করেছেন। বৈধ নিয়োগপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে কাউকে টাকা দেওয়া উচিত নয়।

Manual4 Ad Code

বিজ্ঞাপনের লিংক: https://www.expatriates.com/cls/64688711.html

শেয়ার করুন