Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে মুখ খুললেন ওবামা

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩ | ০১:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ০১:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে মুখ খুললেন ওবামা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:
এবার ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসরায়েলি সম্প্রদায়ের বিরুদ্ধে হামাসের ৭ অক্টোবরের হামলা ‘ভয়াবহ’, তবে এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা করা হচ্ছে, তা ‘সহ্যের বাইরে’। পড সেভ আমেরিকা পডকাস্টের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

Manual8 Ad Code

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুদ্ধকে যেভাবে তুলে ধরা হয়েছে, সে বিষয়টির সমালোচনা করে ওবামা বলেন, ‘দুই পক্ষের কেউই নিরপরাধ নয়।’

Manual1 Ad Code

ফিলিস্তিন পরিস্থিতি বাইরে থেকে দেখলে যতটা সরল মনে হয় আসলে ততটাই জটিল বলেও মনে করেন ওবামা। বলেন, ‘সংকট নিরসনে কোনো গঠনমূলক উদ্যোগ নেওয়ার আগে এখানে একটি জটিল পরিস্থিতি চলছে, তা মেনে নিতে হবে।’

প্রেসিডেন্ট হওয়ার আগে ওবামা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান দেওয়ার উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকলেও তিনি এতে সক্ষম হননি।

Manual3 Ad Code

শেয়ার করুন