Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ওরা কি মানুষের জাত, প্রশ্ন প্রধানমন্ত্রীর

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০৪:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০৪:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
ওরা কি মানুষের জাত, প্রশ্ন প্রধানমন্ত্রীর

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
যারা পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তারা কি মানুষের জাত? প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা যখন গাড়ি পুড়িয়ে দেবে তাদের হাতও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে। কানাডার আদালত কিন্তু এ বিষয়টা কয়েকবার বলেছে। সন্ত্রাসী দল হিসেবে কানাডা তাদেরকে প্রত্যাখান করেছে, তাই আশ্রয় নেওয়ার চেষ্টা করেও তারা সেখানে সুযোগ পায়নি।

Manual6 Ad Code

সন্ত্রাসী কর্মকাণ্ড করে পালিয়ে গিয়ে এখন বিএনপি অবরোধের ডাক দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২৮ তারিখ (২৮ অক্টোবর) বিএনপি যেসব ঘটনা ঘটালো (পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের ওপর হামলা) তাতে জনগনের ধিক্কার ছাড়া কিছুই জুটবে না। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের হাসপাতালে হামলা করেছে তার সঙ্গে বিএনপির হামলার কোনো তফাৎ দেখছি না।

Manual3 Ad Code

সংলাপ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে তাদের সঙ্গে কিসের সংলাপ। খুনিদের সঙ্গে সংলাপ বাংলাদেশের মানুষও চাইবে না।

Manual3 Ad Code

এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান প্রধানমন্ত্রী। সফরকালে সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। সফর শেষে ২৭ অক্টোবর ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।

Manual5 Ad Code

শেয়ার করুন