Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি

admin

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১০:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ | ১০:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

Manual4 Ad Code

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

Manual7 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন