Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

admin

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১২:১১ অপরাহ্ণ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ | ১২:১১ অপরাহ্ণ

ফলো করুন-
১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। ড্রোন দিয়ে করা হচ্ছে নজরদারি।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েন সদস্যদের উল্লেখযোগ্য সংখ্যকের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ এবং নজরদারি চালানো হচ্ছে।

Manual2 Ad Code

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।

Manual8 Ad Code

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় তারা দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছেন বিজিবি সদস্যরা।

Manual5 Ad Code

দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

বিজিবি জানিয়েছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতেও বাহিনীটি দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। দেশের যে কোনো প্রয়োজনে সরকারের দেওয়া দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালনে বিজিবি অঙ্গীকারবদ্ধ।

Manual4 Ad Code

শেয়ার করুন