Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর, আগুন

admin

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ণ

ফলো করুন-
পিরোজপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর, আগুন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

জানা গেছে, টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মী মিছিল নিয়ে উত্তর ঝনঝনিয়া টাওয়ারের মোড়ে আসেন। এ সময় তাঁরা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সুমন তালুকদারের (৫৪) বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তাঁর বসতবাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে মিছিলকারীরা টাওয়ারের মোড়সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

Manual6 Ad Code

এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেনের (৬৫) দলীয় কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে বের করে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে অফিসঘরের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Manual4 Ad Code

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, নাজিরপুরের পাশের টুঙ্গিপাড়া এলাকা থেকে আওয়ামী লীগের লোকজন এসে মালিখালী গ্রামে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

Manual1 Ad Code

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন