Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সাবেক কমিশনার কুদ্দুসকে এবার ডিএমপিতে বদলি

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সাবেক কমিশনার কুদ্দুসকে এবার ডিএমপিতে বদলি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাবেক কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি থেকে ডিএমপিতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

Manual3 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে এবং অতিরিক্ত ডিআইজি মো. রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদেও রদবদল করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

Manual1 Ad Code

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ২১ জুলাই এসএমপির কমিশনার থেকে আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল। তবে এবার তার নতুন ঠিকানা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।

Manual6 Ad Code

শেয়ার করুন