Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাইঘাট সীমান্তে মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৭:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ০৭:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
কানাইঘাট সীমান্তে মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী তিনটি এলাকায় পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) ভোর থেকে সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী সিংগারখাল, মিকিরপাড়া ও সোনাতনপুঞ্জি এলাকায় এসব অভিযান চালায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। ১৯ বিজিবি জানায়, অভিযানে ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিড়ি, সুপারি, জিরা, চা পাতাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে কোনো চোরাচালানকারীকে আটক করা যায়নি।

জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।মানচিত্র দেখুন

একই দিন ডোনা বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে। এসব সুপারির সিজার মূল্য ২৪ হাজার টাকা।

Manual2 Ad Code

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সোনাতনপুঞ্জি এলাকা থেকে মালিকবিহীন ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।

Manual3 Ad Code

সিলেট ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘চোরাচালানের মাধ্যমে আনা জব্দ করা পণ্যের বিষয়ে দেশের প্রচলিত নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

শেয়ার করুন