Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরী ধর্ষণ, ১২ ঘন্টার মধ্যে সিলেট র‌্যাব ধরল আমিরুলকে

admin

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০৬:২৬ অপরাহ্ণ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ০৬:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
কিশোরী ধর্ষণ, ১২ ঘন্টার মধ্যে সিলেট র‌্যাব ধরল আমিরুলকে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ সদর থানার কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. আমিরুল হককে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual6 Ad Code

শনিবার (১ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদরের রাঙ্গারচর আদারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিরুল হক সুনামগঞ্জ সদর থানার বিরামপুর এলাকার রমজান আলীর ছেলে।

Manual8 Ad Code

র‌্যাব জানায়, ভিকটিম কিশোরীকে রাস্তাঘাটে চলাচলের সময় প্রায়ই খারাপ প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। গত ২৪ জুলাই রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই কিশোরী বসত ঘরের বাইরে বের হলে আমিরুল তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

Manual2 Ad Code

এ ব্যাপারে কিশোরীটির ভাই বাদি হয়ে সুনামগঞ্জ সদর থানায় গত ৩১ জুলাই একটি লিখিত অভিযোগ (নং ৫০) দিলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযোগের ১২ ঘন্টার মধ্যে আমিরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual4 Ad Code

তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোাহগ।

শেয়ার করুন