Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রাণ গেল আরও একজনের

admin

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রাণ গেল আরও একজনের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হামের সংক্রমণ ও মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। একই সময়ে নতুন করে ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জনে। এর মধ্যে সিলেটে ৩৫৭, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।

Manual6 Ad Code

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ২৯৩ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন চিকিৎসাধীন।

এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, বিয়ানীবাজার ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন করে, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নয়জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন ভর্তি রয়েছেন।

Manual5 Ad Code

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া শিশুটির নাম সাইদুর ইসলাম। তার বয়স ১০ মাস। সে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির বাবার নাম সালেক আহমেদ এবং বাড়ি সিলেটের জকিগঞ্জে।

Manual8 Ad Code

জেলাভিত্তিক মৃত্যুর হিসাবেও পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে। এ পর্যন্ত সিলেটে সন্দেহজনক হাম রোগে ৫২ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু চারজনের।

হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ১৫ জন এবং নিশ্চিত হাম রোগে চারজন, মৌলভীবাজারে যথাক্রমে ১২ ও একজন এবং সুনামগঞ্জে ৫৬ ও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যু ১৩৫ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যু ১০ জন, অর্থাৎ মোট মৃত্যু ১৪৫ জন।

প্রতিদিন নতুন রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা স্বাস্থ্য বিভাগের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন