Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি, ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ বক্করের

admin

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ০১:২৬ অপরাহ্ণ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ | ০১:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি, ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ বক্করের

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বরাবরের মতো এবারও হযরত শাহাজালালের (র.) মাজারের দানবাক্সে নানান অভিযোগ, দোয়া ও শুভকামনা জানিয়ে দেওয়া ভক্তদের অনেক চিঠি পাওয়া গেছে। এমনই একটি চিঠি দিয়েছেন আবু বক্কর ছিদ্দিক নামে ভৈরবের এক ব্যক্তি। তার অভিযোগ নিজের ভাইয়ের বিরুদ্ধে।

Manual4 Ad Code

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের ৭টি দানবাক্স খোলার পর দেশী টাকা ও বৈদেশিক মুদ্রার সাথে পাওয়া যায় বক্করের এই চিঠিও।

চিঠিতে বক্করের অভিযোগ, তার ভাই তাকে বিদেশ নেওয়ার নামে অনেক আশা দিয়েও পরে প্রতারণা করেছেন। তিনি তার ভাইদের মধ্যে সবার ছোটো। এরপর থেকে তিনি অসহনীয় মানসিক যন্ত্রণায় ভোগছেন, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন।

Manual7 Ad Code

তার ভাই হাজার কোটি টাকার মালিক হোক- এই দোয়ার পাশাপাশি তিনি মাজার কর্তৃপক্ষের কাছে তার চিঠিটি গণমাধ্যমের সামনে নিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন, যাতে তার যন্ত্রণার কথা প্রকাশ হয় এবং সবাই জানতে পারেন।

Manual3 Ad Code

নিজের ঠিকানা সম্পর্কে আবু বক্কর কেবল নাম লিখে ভৈরবের কথা উল্লেখ করেছেন।

শেয়ার করুন