Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট রেলওয়ে স্টেশনে দালাল ধরতে ম্যাজিস্ট্রেটের অভিযান

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ | ০১:১৮ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬ | ০১:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট রেলওয়ে স্টেশনে দালাল ধরতে ম্যাজিস্ট্রেটের অভিযান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
পূজার ছুটিতে সিলেটে আসছেন অনেকে, আবার সিলেট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছেন অসংখ্য যাত্রী। যাত্রীদের এই বাড়তি চাপকে ঘিরে টিকিট কালোবাজারি ও দালালচক্রের তৎপরতার আশঙ্কায় সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

Manual5 Ad Code

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে যাত্রীদের সতর্ক করার পাশাপাশি কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কেনার আহ্বান জানানো হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল বাছিত মোল্লা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা ই রাব্বির নেতৃত্বে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

তবে অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ফলে কালোবাজারি প্রতিরোধে অভিযান পরিচালিত হলেও এদিন কোনো অভিযুক্তকে আইনের আওতায় আনার খবর পাওয়া যায়নি।
অভিযান চলাকালে স্টেশনে আসা যাত্রীদের টিকিট কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

Manual1 Ad Code

প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের আরও বলা হয়, টিকিট নিয়ে কোনো অনিয়ম বা কালোবাজারির ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে জানাতে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা ই রাব্বি বলেন, টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই কালোবাজারি সহ্য করা হবে না। যাত্রীদেরও সচেতন থাকতে হবে এবং কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কেনার আহ্বান জানাচ্ছি।

Manual6 Ad Code

তিনি বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন