Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের পদত্যাগ কার্যকর, গেজেট প্রকাশ

admin

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৬:০১ অপরাহ্ণ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ০৬:০১ অপরাহ্ণ

ফলো করুন-
ইশরাকের পদত্যাগ কার্যকর, গেজেট প্রকাশ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে গিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর হয়েছে। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

Manual4 Ad Code

গত শনিবারের (১৭ অক্টোবর) পিস্তল-কাণ্ডকে কেন্দ্র করে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন ইশরাক।

শেয়ার করুন