Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে গোসলে নেমে গৃহবধূ নি খোঁ জ

admin

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:১২ অপরাহ্ণ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:১২ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে গোসলে নেমে গৃহবধূ নি খোঁ জ

Manual5 Ad Code

আজমিরীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে বারোটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ মরিয়ম বিবি কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গৃহবধু মরিয়ম বিবি বাড়ীর পিছনে কালনী নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে তিনি পানির স্রোতে নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন।

Manual1 Ad Code

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ মরিয়মের কোন খোঁজ পাওয়া যায়নি।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি টিম লিডার মো.ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি৷ কিন্তু নিখোঁজ মরিয়ম বিবির কোন খোজঁ না পাওযায় সন্ধ্যায় অন্ধকার হবার পর আমরা উদ্ধার অভিযান সমাপ্ত করি।

Manual5 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মো.মহিবুর মিয়া জানান, একবছর আগে মরিয়ম বিবি ও আমজাদের বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে নদীতে গোসলে নেমে নদীর স্রোতে নিখোঁজ হন মরিয়ম। তার স্বজন ও স্থানীয়রা এখন তার খোঁজ করছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, দুপুরে নদীতে গোসলে নেমে নদীর স্রোতে নিখোঁজ হন মরিয়ম। ফায়ার সার্ভিসের ডুবরি দল দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও নিখোঁজ মরিয়ম বিবির কোন খোঁজ পাওয়া যায়নি।

শেয়ার করুন