Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে -এমপি এমরান আহমদ চৌধুরী

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ | ০৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬ | ০৫:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে -এমপি এমরান আহমদ চৌধুরী

Manual5 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের জন্য কিছু সময় প্রয়োজন, পর্যায়ক্রমে সব সমস্যাই সমাধান হবে। দীর্ঘদিন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী উন্নয়ন বঞ্চিত ছিল। কোন ধরনের রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট এর কোন কাজ হয় নি। বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা উন্নয়ন কাজ করে যাবো। আপনাদের আশাহত করবো না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের নয়াই দক্ষিণ ভাগ দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে এবং দক্ষিণভাগ ডেভেলপমেন্ট ফোরামের পৃষ্টপোষকতায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়াই দক্ষিণ ভাগ দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার ৪৩ বছরেও এমপিও ভুক্ত হয়নি। প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত করনের দাবির বিষয়ে তিনি বলেন, বর্তমানে এমপিও কার্যক্রম বন্ধ রয়েছে। তা চালুর সাথে সাথে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করতে যা যা প্রয়োজন তা করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, বাউন্ডারির কাজ করার উদ্যোগ নেয়া হবে। তিনি প্রতিষ্ঠানটির মাঠে মাটি ভরাটের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

Manual2 Ad Code

অনুষ্টানে নয়াই দক্ষিণ ভাগ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মুনিম এনাম এর সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার সাহেদ আহমদ ও উপজেলা যুবদলের সদস্য আব্দুল কাইয়ুম এর যৌথ সঞ্চালনায় তিনি আরও বলেন, ঢাকাদক্ষিন পাহাড়লাইন ডি এম সড়কের সংস্কারের জন্য টেন্ডার হয়ে গেছে। পাশাপাশি দেউরভাগা খাল খননের প্রক্রিয়া চলছে। আগামী বছর-দুই বছরের ভেতরে রাস্তা ঘাটের আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডা. আব্দুল গফুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সহ সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সহ সভাপতি গোলাম কিবরিয়া, দক্ষিণভাগ এসই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনহার উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, সিলেট সিটি করপোরেশন এর ২২নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ অজি মোহাম্মদ কাওসার, মাওলানা মাহবুব আহমদ সালেহ, প্রবীণ মুরব্বী নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ রাসেল, যুবদল নেতা বাবলু আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অলিউর রহমান শামিম, জেলা বিএনপির সহ মানবাধিকার সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি কফিল উদ্দিন, এস এ রিপন, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, মাওলানা আব্দুস সোবহান, চেয়ারম্যান পদপ্রার্থী নিলু আহমদ, রেজা আহমদ রেজা, ইউপি সদস্য রেদোয়ান আহমদ, আবুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিল উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নয়াই দক্ষিণ ভাগ দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র খালেদ আহমদ।

শেয়ার করুন