Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে ঘাস দিয়ে ঢাকা ছিল আসিদ আলীর লা শ

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে ঘাস দিয়ে ঢাকা ছিল আসিদ আলীর লা শ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এক নিখোঁজ বৃদ্ধের লাশ। তার নাম মো. আসিদ আলী (৭৫)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ মডেল থানাপুলিশ লাশটি উদ্ধার করে। আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক।

Manual5 Ad Code

পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যা থেকে আসিদ আলী নিখোঁজ ছিলেন। বুধবারীবাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মিলছিলনা। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নিখোঁজের বিষয়টি ছড়িয়ে পড়ে।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় আসিদ আলীর লাশ দেখতে পান তারা।

পরে গোলাপগঞ্জ মডেল থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

Manual5 Ad Code

তাকে হত্যা করে লাশটি ফেলে রাখা হতে পারে বলে ধারনা স্থানীয়দের। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

Manual3 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য লাশ ওসমানীতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন