Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীরা রাতে ঘরের বাইরে আড্ডা দিলেই গ্রে প্তা র করবে পুলিশ

admin

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৩:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ০৩:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
শিক্ষার্থীরা রাতে ঘরের বাইরে আড্ডা দিলেই গ্রে প্তা র করবে পুলিশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘কক্সবাজার শহরের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সন্ধ্যা-রাতে অকারণে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেপ্তার করবে পুলিশ।’ শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরে এক সুধী সমাবেশে কিশোর গ্যাং নির্মূলের কথা তুলে ধরে তিনি এ কথা বলেন।

শহরের লালদিঘির পাড় এলাকায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এ সভা হয়। ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন তিনি।

Manual7 Ad Code

আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘পর্যটন শহর কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক অবক্ষয় রোধে শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকারও দরকার। অপরাধ দমনে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

Manual1 Ad Code

কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, অভিভাবকদেরও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানেরা কোথায় যায়, কোথায় আড্ডা দিচ্ছে খোঁজখবর রাখতে হবে।

Manual2 Ad Code

নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি বলেন, আশপাশে কোথাও যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটলে চুপ না থেকে সবাইকে একযোগে তার প্রতিবাদ জানাতে হবে। উন্নয়ন বলতে শুধু ইট-পাথর ও দালানকোঠার উন্নয়নকে বোঝায় না, মানুষের মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে। তবেই সমাজ থেকে অপরাধ দূর হবে।

Manual3 Ad Code

জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার। এতে আরও বক্তব্য দেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম, কক্সবাজার কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা নাসিমা আক্তার প্রমুখ।

শেয়ার করুন