Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের

admin

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৪:১৭ অপরাহ্ণ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ০৪:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রবিবার (১ নভেম্বর) থেকে এ বোর্ড কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরিফুল হক জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ধারা ১৩৮-এর বিধান মোতাবেক ৬ সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

Manual8 Ad Code

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যক্ষ ড. মোসলেহ উদ্দিন আহমদ।

এ বিষয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, ‘আজকের এই মজুরি বোর্ড গঠনের মাধ্যমে আমাদের শ্রমিক ভাইদের দীর্ঘদিনের মূল দাবি পূরণ হলো। আমি আশা করি, তারা রাজপথ ছেড়ে দ্রুত নিজ নিজ কল-কারখানায় কাজে যোগ দেবেন এবং উৎপাদনমুখী পরিবেশে অবদান রাখবেন।

Manual6 Ad Code

নতুন নির্ধারিত নিম্নতম মজুরির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মজুরি বোর্ড ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনভাবে পারস্পরিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে একটি উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।

Manual4 Ad Code

শেয়ার করুন