Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

admin

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ০২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ০২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

Manual7 Ad Code

আতিকুর রহমান রুমন বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছে থেকে জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।’

Manual4 Ad Code

এছাড়া প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ রমজানের ঈদের আগেই শেষ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান আতিকুর রহমান।

Manual4 Ad Code

শেয়ার করুন