Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে খবরে স্বস্তি নেমেছে সিলেটজুড়ে

admin

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৯ মে ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
যে খবরে স্বস্তি নেমেছে সিলেটজুড়ে

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
তার বিরুদ্ধে আছে ৯টি মামলা। এরমধ্যে একটি মামলায় সাজাও হয়েছে। কিন্তু পুলিশ তার টিকিটির নাগাল পায়নি এতদিন। অথচ আত্ম গোপনে থেকে একের পর এক ডাকাতি রাহাজানি চালিয়ে যাচ্ছিলেন মো সুজন মিয়া ওরফে সুজন ডাকাত (৪০)। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের কব্জায় ধরা পড়তেই হয়েছে তাকে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৯ মে) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় সোমবার (১৮ মে) বিকালে জালালাবাদ থানার শিবের বাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সুজন মিয়া হাটখোলা ইউনিয়নের পাইকরাজ গ্রামের আলতা মিয়া ওরফে আলতা ডাকাতের ছেলে। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অন্তত ৯টি মামলা রয়েছে। এরমধ্যে একাধিক মামলায় পরোয়ানাও জারি করা হয়েছে।

Manual6 Ad Code

সুজন ডাকাত গ্রেপ্তারের খবর শুনে জালালাবাদ থানা এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। কয়েকজন এলাকাবাসী সিলেটভিউর কাছে পরিচয় গোপন রেখে বলেন, তার কারণে সবসময় আমরা তটস্থ থাকতাম। শুধু আমরা এলাকার লোকজনই নয়, প্রায়ই সে বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটাতো। তার কারণে এলাকার মানসম্মাণ নিয়েও চলছে টানাটানি।

অবিলম্বে তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে গোটা এলাকাকে নিরাপদ করার দাবি জানান তারা।

Manual4 Ad Code

তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual7 Ad Code

শেয়ার করুন