Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা

admin

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩ | ০৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২৪ মার্চ ২০২৩ | ০৫:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:
ভারতের প্রধানবিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে দেশটির পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে হওয়া মামলায় গতকাল বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন দেশটির এক আদালত। এরপরেই রাহুল গান্ধী পার্লামেন্টে পদ হারানোর ঝুঁকিতে ছিলেন। শেষমেশ সেই শঙ্কাই সত্যি হলো। খবর আল-জাজিরা ও এনডিটিভির।

Manual1 Ad Code

এ নিয়ে আজ শুক্রবার দেশটির সংসদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাহুল গান্ধীকে… দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

২০১৯ সালে এক নির্বাচনী প্রচারণার সময় নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্য করার কারণে বৃহস্পতিবার গান্ধীর বিরুদ্ধে এই রায় দিয়েছেন গুজরাটের একটি আদালত।

Manual4 Ad Code

তবে এখনই জেলে যেতে হবে না তাকে। এরইমধ্যে তিনি ৩০ দিনের জন্য জামিন পেয়েছেন। এই সময়ের মধ্যে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

কংগ্রেস দলের এই পার্লামেন্ট সদস্য রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। ভারতের সাধারণ নির্বাচনের এক বছর আগে এই ঘটনা ঘটলো।

Manual7 Ad Code

শেয়ার করুন