Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ পরামর্শ মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ পরামর্শ মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য অর্থবহ সংলাপসহ পাঁচ পরামর্শ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

Manual8 Ad Code

রোববার (১৫ অক্টোবর) ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে পাঁচটি পরামর্শের বিষয়টি নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

আগামী ৮-১২ অক্টোবর পর্যন্ত ঢাকা সফরে এসেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ফিরে তারা মোট পাঁচটি পরামর্শ উপস্থাপন করেছেন।

এতে প্রথমেই সংলাপের আহ্বান করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনের সময় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতেও অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলেছেন পর্যবেক্ষকরা।

এ সময় দেশের সব নাগরিক যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে, সেটি নিশ্চিত করতে পরামর্শ দেয়া হয়। রাজনৈতিক সহিংসতাকারী অপরাধীদেরকে জবাবদিহির প্রতিও আহ্বান জানানো হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করে। ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন তারা।

Manual6 Ad Code

সফরকালে পর্যবেক্ষক দলের সদস্যরা সুশীল সমাজ, রাজনৈতিক দল, নাগরিক সংগঠন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান ও বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও বিভিন্ন হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

Manual6 Ad Code

শেয়ার করুন