Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে অষ্টাদশী তরুণীর লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে অষ্টাদশী তরুণীর লাশ উদ্ধার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের মাধবপুর থেকে অষ্টাদশী তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সামান্তা আক্তার। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

Manual3 Ad Code

সোমবার (১৮ মে) সকালে মাধবপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের জিতু মিয়ার বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সামান্তা ওই বাসার ভাড়াটিয়া।

Manual8 Ad Code

তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে।

Manual6 Ad Code

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সামান্তা মাধবপুরের আদাঐর গ্রামে তার নানার বাড়িতে বেড়ে ওঠেন। পরে বিজয়নগরের হাজিপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।

জানা গেছে, সবুজ নিজের বিয়ের কথা গোপন রেখে কিশোরীর সামান্তার সঙ্গে প্রেয়ের সম্পর্কে জড়িয়েছিলেন। পরে আগের বিয়ের কথা গোপন রেখেই তাকে বিয়ে করেন যা পরে জানতে পারেন সামান্তা। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিল।

Manual5 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

শেয়ার করুন