Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাদেশ জারি ও হত্যার বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের

admin

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ | ০৪:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
অধ্যাদেশ জারি ও হত্যার বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন। অন্যদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে ইন্দিরা রোড এবং সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‍্যাম্প বন্ধ করে দেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ জারির দাবি জানিয়ে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ করেন। তারা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ এর হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

Manual1 Ad Code

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় মন্ত্রণালয় জানিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি হবে। তবে তা বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে আজ অবরোধে নেমেছেন তারা।

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে, ইন্দিরা রোডের যানবাহন ডাইভার্ট করে বিজয় স্মরণীর দিকে পাঠানো হচ্ছে। শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনকে স্বীকৃতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ প্রণয়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে।

Manual2 Ad Code

অন্যদিকে গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের আন্দোলন ছাত্রাবাসে সংঘর্ষে গুরুতর আহত সাকিবুল হাসান রানার মৃত্যু হয়। শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে।

শেয়ার করুন