Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন ওসি মোবাশ্বির’: বিএনপির অভিযোগ, ওসির অস্বীকার

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন ওসি মোবাশ্বির’: বিএনপির অভিযোগ, ওসির অস্বীকার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনেছে বিএনপি। ওসি মোবাশ্বির অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ দলটির।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোবাশ্বির। তিনি নিরপেক্ষভাবেই কাজ করছেন বলে জানিয়েছেন।

Manual2 Ad Code

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে এই অভিযোগটি দাখিল করেন। একই সাথে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলী নানাভাবে আমাদের কর্মী সমর্থকদের হয়রানি করে আমাদের প্রার্থীর স্বাভাবিক প্রচার প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করছেন।

একই সাথে তিনি অন্য একজন প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অত্র থানার এলাকাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা এবং নিরপেক্ষতা নিয়ে নিদারুণ উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন স্বার্থের ওসি মোবাশ্বির আলীর বিষয়ে অভিযোগ দাখিল করেছি। তিনি একজন প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এটা কখনও মেনে নেয়া যায় না। একই সাথে আমাদের কর্মী সমর্থকদের হয়রানি করেই যাচ্ছেন। আমরা এ বিষয়ে প্রতীকার চেয়েছি লিখিত অভিযোগে।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি মোবাশ্বির বলেন, তারা কেন এই অভিযোগ করলেন আমার জানা নেই। আমি কারো পক্ষেই কাজ করছি না। আিাম নিরপেক্ষভাবেই কাজ করছি। কাউকে প্রচারণায় বাধাও দিচ্ছি না। এমনকি উনারা (বিএনপি) আমার বিরুদ্ধে যে প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ করেছেন সেই প্রার্থীকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না। এমনকি আমার ফোন, হোয়াটঅ্যাপও তারা চেক করতে পারেন।

শেয়ার করুন