Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রুমিন ফারহানার

admin

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ০১:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ০১:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রুমিন ফারহানার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রেখে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা চাইছে, সব বিচার শেষ করে নির্বাচন হবে। অনেক দিক থেকে অনেক প্রশ্ন আছে। সুতরাং আমরা শুধু আজ আর কালের কথা ভাবলে হবে না। আজ থেকে ১০ থেকে ২০ কিংবা ৫০ বছর পর কী হবে, সেই কথাও ভাবতে হবে।’

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এ কথা বলেন।

তিনি বলেন, ‘বলা হবে, ২০১৪-১৮ সালের নির্বাচনে যা হয়েছে, ২০২৪-২৫ সালের নির্বাচনেও তা-ই হয়েছে। সুতরাং এই সব কিছুর চিন্তা মাথায় রেখেই আমাদের নির্বাচনের পথটা পাড়ি দিতে হবে।’

Manual6 Ad Code

রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে, তাহলে নির্বাচনের মাঠের পরিবেশ কী হবে? একটা কি মারামারি, রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে? আমি মনে করি, এই প্রশ্নগুলো সবার মনে আছে, কেউ মুখে বলছে না। সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ-আলোচনা হওয়া উচিত। এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান এই আলাপ-আলোচনার মধ্য দিয়েই হওয়া উচিত।’

Manual7 Ad Code

বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘গত ৫ আগস্টের পর নানা মহল বিভিন্ন ষড়যন্ত্রে ব্যস্ত। তারা এক দিনের জন্য এই সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে সুযোগ দিতে রাজি নয়। আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার যত সহজে এ ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবিলা করতে পারে, আর কোনো সরকারের পক্ষে সমস্যা মোকাবিলা করা এত সহজ নয়। সুতরাং, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে, সেটা সবার জন্যই মঙ্গলজনক।’

রুমিন ফারহানা বলেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছি নির্বাচন কবে হচ্ছে। এটি একটি ভালো খবর। তবে আমরা আরও বেশি আনন্দিত হতাম এবং আশ্বস্ত হতাম, রোডম্যাপটি কী হতে পারে, তারা কবে নির্বাচন নিয়ে ভাবছেন, সেটা যদি তারা একটু পরিষ্কার করতেন।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘আমাদের সামনে এখন অনেক প্রশ্ন। প্রথমত, আগামী নির্বাচন কবে হচ্ছে? দ্বিতীয়ত, সেই নির্বাচনে কি সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে? আমাদের আসলে সত্যটাকে সত্য বলেই সামনে এগোতে হবে।’

Manual5 Ad Code

বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘আমরা দেখেছি একটা অর্থনৈতিক স্থবিরতা। আমরা লক্ষ করছি, দেশি-বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না। কারণ, বিনিয়োগের জন্য একটা স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন তখনই, যখন দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে। তাই সেই দিক থেকে চিন্তা করলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। সুতরাং আমরা আশা করব, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটি রোডম্যাপ দেবে, কী কী সংস্কার তারা কত দিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে, এটা আমাদের প্রত্যাশা।’

শেয়ার করুন