Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে একাধিক শ*ট*গা*ন*সহ যা পেল বিজিবি

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে একাধিক শ*ট*গা*ন*সহ যা পেল বিজিবি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ একনলা ও দুইনলা শটগান, গুলিসহ মাদকদ্রব্য এবং প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।

Manual6 Ad Code

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতাপপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় অবৈধ একটি একনলা শটগান, একটি দুইনলা শটগান, পাঁচ রাউন্ড গুলি এবং ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

এছাড়া সীমান্তবর্তী অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ টাকা। এসব মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘গত তিন মাসে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তে অভিযান পরিচালনা করে ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের মাদকসহ সর্বমোট ৪১ কোটি ২ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ ছাড়া চলতি বছরে ছয়টি এয়ার রাইফেল, তিনটি শটগান এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘সিলেট সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ৪৮ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।’

Manual1 Ad Code

শেয়ার করুন